Dhaka ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী

অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেন, সেই ওসিকে বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 62

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। তবে আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ২০ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে বলা হয়, ওসি ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন হওয়া এসব টাকার বেশির ভাগই অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে।

তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যক্তি ও উৎস থেকে তার নম্বরে মোট প্রায় ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি এপিআই সিস্টেম ব্যবহার করে এসব টাকা বিভিন্ন অনলাইন জুয়ায় খরচ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইমাউল হক দাবি করেছেন, তার মোবাইল হ্যাক করা হয়েছে এবং অনলাইন জুয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় তিনি ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেন, সেই ওসিকে বদলি

প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬