Dhaka ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ বাংলাদেশ সীমান্ত পাহারায় সাপ ও কুমির ব্যবহার করবে বিএসএফ? রাজবাড়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল শারীরিক অবস্থার উন্নতি, মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না : চিফ হুইপ সৌদিতে ১০০০ বছরের পুরনো বিরল পবিত্র কুরআন শরীফের পাণ্ডুলিপি উন্মোচন নওগাঁয় পুলিশের অভিযানে মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

কালুখালীতে ঈদ উপহারের চাল মজুদে দুইজনের কারাদণ্ড

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 51

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) রতনদিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উদ্দিন।

অভিযানে তাদের কাছ থেকে ভিজিএফের ৬৯টি কার্ড, স্বাক্ষর করা ৭টি কার্ডসহ মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়। এছাড়া ৫০ কেজি ওজনের দুই বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়। পরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ থেকে আরও ৫৬টি কার্ডের বিপরীতে ৫৬০ কেজি চাল জব্দ করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

আদালত মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন। অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে আরও দেখা যায়, উপকারভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে কম পরিমাণ চাল বিতরণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ অন্যান্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ঈদ উপহারের চাল মজুদে দুইজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬