শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’

ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 171

স্বল্পমূল্যের ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ইউক্রেন।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির লন্ডন সফরের আগে এ ঘোষণা দিয়েছে ডাউনিং স্ট্রিট।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর তেহরান প্রধানত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে। তবে উপসাগরীয় দেশগুলোতে হামলার ক্ষেত্রে তারা ড্রোনের ওপর নির্ভর করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি ‘স্বল্পমূল্যের, উচ্চপ্রযুক্তির সামরিক সরঞ্জাম-বিশেষ করে ড্রোন-বিস্তারের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে।’

চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ড্রোন মোকাবিলায় অর্জিত ইউক্রেনের ‘দক্ষতা’ ও যুক্তরাজ্যের শিল্পভিত্তিকে কাজে লাগানো হবে। এর লক্ষ্য ড্রোন ও নতুন উদ্ভাবনী সক্ষমতা উৎপাদন ও সরবরাহ করা।

স্টারমার বলেন, ‘ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও দ্রুত যুদ্ধক্ষেত্র উদ্ভাবন এখন জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার কেন্দ্রে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এ বিষয়কে আরও গুরুত্ব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে আমরা ইউক্রেনকে রাশিয়ার চলমান নির্মম হামলা থেকে নিজেদের রক্ষা করার সক্ষমতা বাড়াচ্ছি। একই সঙ্গে যুক্তরাজ্য ও মিত্রদের ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় প্রস্তুত করছি।’

চুক্তির আওতায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি, ‘এআই সেন্টার অব এক্সেলেন্স’ গঠনে ৫ লাখ পাউন্ড বা ৬ লাখ ৭০ হাজার ডলার দেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মঙ্গলবারের লন্ডন সফর এমন সময়ে হচ্ছে, যখন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বের মনোযোগ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে সরিয়ে নিতে পারে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মস্কোর ওপর কিছু নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে ওয়াশিংটন। এরপরও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন

প্রকাশের সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬