শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 191

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ন্যাশনালে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।

তার মতে, ২৯তম রমজানে আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র দেখা যাবে না। ফলে ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির তথ্য অনুযায়ীও রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়ালের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ চাঁদ দেখা সম্ভব হবে না, কারণ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

তাদের হিসাব অনুযায়ী, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬