গুরুত্বপূর্ণ সংবাদ:
বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 161

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে অন্তত পাঁচটি ড্রোন ছোড়া হয় এবং একই সময় রকেটও নিক্ষেপ করা হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দূতাবাসে চালানো হামলাগুলোর মধ্যে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও তীব্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
Tag :
























