গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 146

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার)–এ এক পোস্টে তিনি এ শর্তগুলোর কথা জানান।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ইরানের ন্যায্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন আর কোনো আগ্রাসন না চালায়—সে বিষয়ে আন্তর্জাতিকভাবে শক্ত গ্যারান্টি দিতে হবে।
পোস্টে তিনি জানান, এ বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে ভ্লাদিমির পুতিন ও শেহবাজ শরীফের।
সূত্র : দ্য গার্ডিয়ান
Tag :
























