শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 158

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— এমন ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে প্রতি ব্যারেল উত্তর সাগর অঞ্চলের ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ মার্কিন ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলের মানদণ্ডের অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ মার্কিন ডলারে, যা সোমবারের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছিল। গত ৮ মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ মার্কিন ডলার এবং টেক্সাস অঞ্চলের মানদণ্ডের তেলের দাম ১০৮ মার্কিন ডলারে পৌঁছায়, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তার এ ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে।

তবে বিশ্লেষকদের মতে, দাম কমলেও যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখনও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

প্রকাশের সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬