Dhaka ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

মোটরসাইকেলযোগে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত, মোটরসাইকেলে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 153

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।

আজ সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকে দেন। এসময় ছিনতাইকারী দলের দু’জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহত ব্যক্তি জনতার কাছে ধরা পড়ে যান এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেলযোগে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত, মোটরসাইকেলে আগুন

প্রকাশের সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬