Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জেলার পুলিশ সুপারকে বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 188

বগুড়াসহ দেশের ছয় জেলার পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার মোট ১০ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার করা হয়েছে।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ জেলার পুলিশ সুপারকে বদলি

প্রকাশের সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬