সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

ইরান পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে প্রস্তুত রয়েছে।

তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে সুপ্রতিবেশীসুলভ মনোভাব ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানান।

সীমান্ত উত্তেজনা বাড়তে শুরু করার পর এর আগেও ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।

সীমান্তে হামলার জেরে আফগানিস্তানজুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন প্রকাশ্য যুদ্ধ চলছে। এরই মধ্যে দুই পক্ষই ব্যাপক হতাহতের কথা জানিয়েছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে।

সূত্র : বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের

প্রকাশের সময় : ০১:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬