বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল
- প্রকাশের সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 166
আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি জানায়, বিকেলে দুটি আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের বৈধ প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও একাধিক আসনে সংসদ সদস্য থাকা যায় না, তাই তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এখন এ আসনে উপ-নির্বাচন আয়োজন করবে ইসি।






















