প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজবাড়ী-১ আসনের এমপি খৈয়ম
- প্রকাশের সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 144
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার পর সকল প্রতিমন্ত্রীর সাথে তিনিও শপথ পাঠ করেন। বিষয়টি জনতার আদালতকে নিশ্চিত করেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ব্যক্তিগত সহকারী (পিএ) খান মোঃ এহসান শাহীন।
তিনি জানান, রাজবাড়ী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেয়ে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয় বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট পান।




















