শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

অস্ট্রেলিয়া সরকার তাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) চুক্তির আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে তারা বিশাল অংকের টাকা বিনিয়োগ করছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র (শিপইয়ার্ড) তৈরির জন্য সরকার প্রাথমিকভাবে ৩.৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী একে ডাউন পেমেন্ট হিসেবে উল্লেখ করেছেন। আগামী কয়েক দশকে এই সাবমেরিন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় হতে পারে প্রায় ৩০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের সাবমেরিন বহরকে আধুনিক করতে চায়। ২০২৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সাবমেরিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবে। ২০৩০ সালের দিকে অস্ট্রেলিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ভার্জিনিয়া-শ্রেণীর পারমাণবিক সাবমেরিন কিনবে। সবশেষে, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো (বে সিস্টেম এবং এএসসি) মিলে যৌথভাবে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির সাবমেরিন তৈরি করবে।

এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ, যা সমুদ্রসীমায় তাদের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে। এই বিশাল শিপইয়ার্ড প্রকল্পের ফলে আগামী কয়েক দশকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পেন্টাগনের রিভিউ অনুযায়ী, অস্ট্রেলিয়া বেশ দ্রুতগতিতেই এই পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬