শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এ মুহূর্তে ইরান ছাড়ুন, নিজ নাগরিকদের বলল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ভার্চ্যুয়াল দূতাবাস শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আহ্বান জানিয়েছে।

তারা বলেছে “ইরানে নিরাপত্তা কড়াকড়ি বৃদ্ধি, সড়ক বন্ধ, গণপরিবহনণ চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। এছাড়া বিমান সংস্থাগুলো ইরানে ফ্লাইট স্থগিত বা বাতিল করছে।”

এসব অবস্থা বিরাজমান থাকতে পারে সতর্কতা দিয়ে মার্কিন ভার্চ্যুয়াল দূতাবাস তাদের নাগরিকদের বলেছে, সম্ভব হলে বিকল্প উপায়ে যোগাযোগ করা এবং স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া অথবা তুরস্কে যেন তারা চলে যান।

তাৎক্ষণিকভাবে দেশটি থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, “এ মুহূর্তে ইরান ছাড়ুন। ইরান ছাড়ার এমন পরিকল্পনা করুন যেটিতে মার্কিন সরকারের ওপর নির্ভরশীল হতে হবে না। অল্প সময়ের সতর্কতার ভিত্তিতে ফ্লাইট বাতিল হতে পারে। তথ্যের জন্য আপনার বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।”

“যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে অন্য কোনো নিরাপদ ভবনে চলে যান। সঙ্গে খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন।”

যেসব জায়গায় বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে সেসব জায়গায় এড়িয়ে চলতেও নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। এছাড়া পরিচয় গোপন রাখা, দ্বৈত নাগরিকদের ইরানের পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগ করা, মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা, স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতেও বলেছে তারা।

দূতাবাস সতর্কতা দিয়ে বলেছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি হিসেবেই বিবেচনা করে। ফলে কোনো দ্বৈত নাগরিক যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে ইরান ছাড়ার চেষ্টা করে তাহলে তাদের দেশটির নিরাপত্তাবাহিনী যে কোনো কারণ দেখিয়ে আটক করতে পারে।

যারা ইরান ছাড়তে চান তাদের নিজ দায়িত্বেই ইরান ছাড়তে বলেছে যু্ক্তরাষ্ট্রের সরকার। কারণ এ মুহূর্তে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব না।

সূত্র: এএনআই

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এ মুহূর্তে ইরান ছাড়ুন, নিজ নাগরিকদের বলল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০১:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬