শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চোখে মারাত্মক সমস্যা ধরা পড়েছে ইমরান খানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত হয়েছেন। তার রোগের নাম সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও)। চিকিৎসকদের মতে, চোখের রেটিনা থেকে রক্ত বের করে নেওয়া প্রধান শিরায় রক্ত জমাট বেঁধে গেলে এ রোগ হয়, ফলে দৃষ্টিশক্তি হঠাৎ বা ধীরে ধীরে কমে যেতে পারে।

ইমরান খানের ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার পর আদিয়ালা কারাগারে তার বিস্তারিত পরীক্ষা করা হয়।

পরীক্ষার পরামর্শ অনুযায়ী গত সপ্তাহে গভীর রাতে তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়। সেখানে তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়েছে, যা রেটিনার ফোলা কমাতে এবং রক্তনালি থেকে তরল বের হওয়া বন্ধ করতে সাহায্য করে।

চিকিৎসকেরা জানান, এই রোগে শুরুতে মাসে একবার করে ইনজেকশন নিতে হয় এবং রেটিনার অবস্থার ওপর নির্ভর করে কয়েক মাস চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে। তারা আরও বলেন, এটি শুধু চোখের রোগ নয়; হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের রক্তনালির সমস্যার ঝুঁকির সঙ্গেও জড়িত। তাই নিয়মিত ফলোআপ ও সামগ্রিক স্বাস্থ্য পর্যবেক্ষণ জরুরি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাপদ পরিবেশে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তিনি স্থিতিশীল ছিলেন। চিকিৎসকেরা মনে করছেন, সময়মতো ও নিয়মিত চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোখে মারাত্মক সমস্যা ধরা পড়েছে ইমরান খানের

প্রকাশের সময় : ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬