Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়ার ছোঁয়ায় মুখর সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 174

খেলাধুলা ও আনন্দঘন আয়োজনে মুখর হয়ে উঠেছিল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বালিয়াকান্দী উপজেলার জঙ্গল ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক–শিক্ষিকাদের আয়োজনে দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই মাঠজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের উচ্ছ্বাসের পাশাপাশি অভিভাবক ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে আনন্দমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী করে তোলে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পরিতোষ কুমার বিশ্বাস, শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, শ্রী বিষ্ণুপদ ঘোষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নারদ কুমার বাছাড়।

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দৌড়, হাই জাম্প, লং জাম্প, বালিশ চাতুরীসহ নানান খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আনন্দ প্রকাশের সুযোগ দিতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এসব আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দ উপভোগ করে, তেমনি দর্শনার্থীরাও উপভোগ করেন উৎসবের প্রতিটি মুহূর্ত।

দিনের শেষভাগে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রীড়ার ছোঁয়ায় মুখর সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশের সময় : ১১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬