শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 198

পাকিস্তানের করাচিতে একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে একটি দোকান থেকে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, মেজানাইন ফ্লোরে অবস্থিত একটি ক্রোকারিজ দোকানের ভেতর থেকে সব ৩০টি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল দোকানটির ভেতরে ২০–২৫টি মরদেহ থাকতে পারে, তবে অভিযানে সেখানে ৩০ জনের মরদেহ পাওয়া যায়। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর উদ্ধার অভিযানের পরবর্তী ধাপে যাওয়া হবে। রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স ও চিপা স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শপিং সেন্টারের ভেতরে হুড়োহুড়ি শুরু হলে অনেকে প্রাণ বাঁচাতে ওই দোকানে আশ্রয় নেন। ভবনের অধিকাংশ বের হওয়ার পথ বন্ধ থাকায় অনেকেই দোকান, কোণা ও ছাউনি দেওয়া জায়গায় লুকিয়ে পড়েন।

করাচি সাউথের ডেপুটি কমিশনার জানান, ভবনের কয়েকটি অংশ এখনও পুরোপুরি তল্লাশি করা হয়নি। সেসব এলাকায় পরবর্তীতে উদ্ধার অভিযান চালানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

প্রকাশের সময় : ১২:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬