নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল

- প্রকাশের সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 158
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে এবং বিশ্বাস করে যে কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে রাজধানীর জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন, সেই পথেই এগিয়ে যাওয়া উচিত। উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু মনোনয়ন বাতিল এবং পোস্টাল ব্যালেট সংক্রান্ত বিতর্ক থাকলেও বিএনপি নির্বাচন কমিশনকে মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে মনে করছে। তিনি বলেন, “আমাদের যে সমস্যাগুলো মনে হয়েছে, সেগুলো আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছি এবং বিশ্বাস করি তারা যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম।”
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

























