শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 198

স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি যাত্রী, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকায় অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে মোট ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, গুরুতর আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তায় এগিয়ে আসেন। উদ্ধার অভিযানে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক বার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় দেশ আজ গভীর শোকের মধ্যে রয়েছে। স্পেনের রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিরাপত্তাজনিত কারণে দুর্ঘটনাকবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, স্পেনে সর্বশেষ বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে, সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১

প্রকাশের সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬