শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু

দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠী বেড়েছে ৫৬৯ শতাংশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 223

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের ২০২১–২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে (এসিএস) বিশ্লেষণ অনুযায়ী, ২০০০ সালের তুলনায় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠী ৫৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৩ লাখ মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন। এই হিসেবে বাংলাদেশি আমেরিকানরা দেশটিতে বসবাসরত এশীয় জনগোষ্ঠীর মধ্যে দ্বাদশ বৃহত্তম গোষ্ঠী, যা মোট এশীয় জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ শুধু বাংলাদেশি পরিচয়ই ব্যবহার করেন। ২০০০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার। অর্থাৎ প্রায় দুই দশকে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে প্রায় ২ লাখ ২৫ হাজার।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ৭১ শতাংশ ছিলেন অভিবাসী। যদিও ২০০০ সালের তুলনায় এই অনুপাত কিছুটা কমেছে, তবু সংখ্যাগত দিক থেকে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার থেকে বেড়ে প্রায় ১ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। বাংলাদেশি অভিবাসীদের ৫৫ শতাংশ যুক্তরাষ্ট্রে ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এবং প্রায় ৬০ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
ভাষাগত দিক থেকে দেখা যায়, ৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিদের মধ্যে ৫৬ শতাংশ ইংরেজিতে দক্ষ। তবে ঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা বাংলা, যা ৮৬ শতাংশ বাংলাদেশি পরিবারে প্রচলিত। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশিদের মধ্যে ইংরেজি দক্ষতার হার তুলনামূলকভাবে বেশি।

ভৌগোলিকভাবে বাংলাদেশিদের সবচেয়ে বড় অংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করেন। প্রায় ১ লাখ ১৫ হাজার বাংলাদেশি, অর্থাৎ মোট বাংলাদেশি জনগোষ্ঠীর ৪৪ শতাংশ নিউইয়র্কে অবস্থান করছেন। এছাড়া মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউ জার্সিতেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

বাংলাদেশিদের গড় বয়স ৩৩ বছর। অভিবাসী বাংলাদেশিদের গড় বয়স যেখানে ৪০ বছরের বেশি, সেখানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশিদের গড় বয়স মাত্র ১০ বছরের কিছু বেশি, যা এই জনগোষ্ঠীর তরুণ কাঠামোর ইঙ্গিত দেয়।
শিক্ষার ক্ষেত্রে, ২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি আমেরিকানদের মধ্যে ৫১ শতাংশের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তবে আয় ও জীবনমানের ক্ষেত্রে তারা সামগ্রিক এশীয় জনগোষ্ঠীর তুলনায় কিছুটা পিছিয়ে। ২০২৩ সালে বাংলাদেশি পরিবারপ্রধানের নেতৃত্বাধীন পরিবারের মধ্যম বার্ষিক আয় ছিল ৭৮ হাজার ৪০০ ডলার।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ১৪ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। বাড়ির মালিকানা হারও তুলনামূলকভাবে কম; বাংলাদেশি পরিবারপ্রধানের নেতৃত্বাধীন পরিবারের মধ্যে এই হার ৫১ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠী বেড়েছে ৫৬৯ শতাংশ

প্রকাশের সময় : ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬