বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

রাজবাড়ীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 327

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, রাজবাড়ীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণভোট জাতির দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা ও ভবিষ্যৎ গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রশাসনের পক্ষ থেকে বহুমুখী ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য সবাইকে ভোট প্রদানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬