বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ওসমান হাদি হত্যা : প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 284

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব হিসাবে থাকা সাড়ে ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ।

আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ সিআইডিতে অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব বিশ্লেষণ করে উল্লেখযোগ্য সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসে অর্থায়ন এবং সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণও মিলেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

সিআইডি জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা এবং হিসাবসমূহে স্থিত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা জরুরি। অন্যথায় মামলার নিষ্পত্তির আগেই অর্থ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুনানি শেষে আদালত আবেদনের যুক্তি গ্রহণ করে অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং সাড়ে ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসমান হাদি হত্যা : প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬