গুরুত্বপূর্ণ সংবাদ:
আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 176
জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পঙ্গু হাসপাতালে যাবেন না। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, আহত না থাকায় তিনি সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।
তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগমে সংবর্ধনা সমাবেশে অংশ নেন। পরদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান।
আজ (শনিবার) তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তিনি।
Tag :























