Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 186

দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তারা বিমানবন্দরে পৌঁছান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সাথে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।

বিএনপি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণঅভ্যর্থনার আয়োজন করেছে দলটি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা: জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে আসেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশের সময় : ১১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫