শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যেভাবে ভারতকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের নতুন অংশীদার হয়ে উঠলো পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 218

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক ২০২৫ সালের শুরুতে ছিল চরম শীতল। ওয়াশিংটনের চোখে ইসলামাবাদ তখন তালেবান-ঘনিষ্ঠ, রাজনৈতিকভাবে বিতর্কিত ও কৌশলগতভাবে সীমিত গুরুত্বের একটি দেশ। অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তান বহিরাগত অর্থায়নের ওপর নির্ভরশীল ছিল এবং দেশটির নিরাপত্তা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অবিশ্বাসের চোখে দেখেছে।

কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ এই সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ এশিয়া নীতিতে পাকিস্তান দ্রুত একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়। একসময় ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির ওপর জোর দেওয়া হলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাগরিক স্বাধীনতা সংকোচন, কূটনৈতিক অনমনীয়তা ও সামরিক সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়তে থাকে।

এর বিপরীতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করে। মার্চ মাসে ট্রাম্প প্রকাশ্যে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করলে ওয়াশিংটনে নতুন বাস্তবতার ইঙ্গিত স্পষ্ট হয়। পাকিস্তানের সহযোগিতামূলক অবস্থান দ্রুতই যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মনোযোগ কাড়ে এবং দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের একটি ধারাবাহিকতা তৈরি হয়।

মে মাসে ভারত-পাকিস্তানের স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক সংঘর্ষ এই পরিবর্তনে বড় ভূমিকা রাখে। ওই সংঘর্ষে পাকিস্তানের সামরিক শৃঙ্খলা, কৌশলগত দক্ষতা ও সক্ষমতা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করে। এতদিন যাকে ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে দেখা হচ্ছিল, পাকিস্তানকে নতুন করে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় হিসেবে বিবেচনা করা শুরু হয়।
এরপর পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় পরিবর্তন আসে। ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন পদ সৃষ্টি করে সেই দায়িত্ব দেওয়া হয় ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক দ্রুত আলোচনায় আসে। যুদ্ধবিরতি আনতে ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তানের ইতিবাচক ভূমিকা যুক্তরাষ্ট্রের কাছে দেশটির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
এর পুরস্কার হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পান আসিম মুনির, যা পাকিস্তানের কোনো সামরিক প্রধানের জন্য নজিরবিহীন ঘটনা। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সফরে তিনি সেন্ট্রাল কমান্ড সদরদপ্তরসহ উচ্চপর্যায়ের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।

২০২৬ সালের শুরুতে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া ও দূরপ্রাচ্য কৌশলের একটি কেন্দ্রীয় উপাদান। ইরান, গাজা পরিস্থিতি এবং চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় পাকিস্তান যুক্তরাষ্ট্রকে কৌশলগত সহায়তার সুযোগ দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় পাকিস্তান এখন নিয়মিতভাবে যুক্ত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির প্রভাব আপাতত কমেছে এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে নিজ যোগ্যতায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জায়গা করে নিয়েছে। এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতেও মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেভাবে ভারতকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের নতুন অংশীদার হয়ে উঠলো পাকিস্তান

প্রকাশের সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫