শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি ট্রাম্পের সহকারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 204

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। তিনি দেশের তেল শিল্প জাতীয়করণকে ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মিলারের অভিযোগ, ভেনেজুয়েলার তেল শিল্প আমেরিকানদের ঘাম, উদ্ভাবন ও পরিশ্রমে গড়ে উঠেছে এবং তা লুট করা হয়েছে, যা সন্ত্রাসবাদের অর্থায়ন, যুক্তরাষ্ট্রে সহিংসতা ও মাদক প্রবাহে ব্যবহৃত হয়েছে।

আন্তর্জাতিক আইনের ‘প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্ব’ নীতিমালা অনুযায়ী, ভেনেজুয়েলার তেল দেশটির নিজস্ব সম্পদ। ভেনেজুয়েলা ১৯৭৬ সালে তেল শিল্প জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএর অধীনে আনে। ২০০৭ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অবশিষ্ট বিদেশি প্রকল্পগুলোও জাতীয়করণ করেন। এর ফলে মার্কিন তেল জায়ান্ট কনোকোফিলিপস ও এক্সনমোবিল দেশটি ছাড়তে বাধ্য হয়।

মার্কিন কোম্পানিগুলো আইনি লড়াই শুরু করে। ২০১৪ সালে বিশ্বব্যাংকের সালিশি ট্রাইব্যুনাল এক্সনমোবিলকে ১.৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে ভেনেজুয়েলাকে নির্দেশ দেয়।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। ২০১৯ সালে পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দ্বিতীয় মেয়াদে ‘ম্যাক্সিমাম প্রেশার’ নীতি আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারে অবরোধ আরোপ করেছেন। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে, যা কারাকাস ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হোয়াইট হাউসের উদ্দেশ্য মাদুরোকে ক্ষমতাচ্যুত করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি ট্রাম্পের সহকারী

প্রকাশের সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫