শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 232

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বেলৌসোভ এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বেলৌসোভ বলেন, এত বড় প্রাণহানির কারণে নিকট ভবিষ্যতে ইউক্রেনের পক্ষে এই ক্ষতি পুষিয়ে বাহিনী পুনর্গঠন করা কঠিন হবে।

তিনি আরও জানান, চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে পাঁচ হাজার পাঁচশ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে। এসব অস্ত্রের বড় একটি অংশ পশ্চিমা দেশগুলোর দেওয়া সহায়তা ছিল বলেও দাবি করেন তিনি।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় এবং সেনাবাহিনীতে যোগদানের বয়সসীমা কমানো হয়। সাম্প্রতিক সময়ে বাধ্যতামূলক সামরিক যোগদানের জেরে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

প্রকাশের সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫