Dhaka ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 190

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শিকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় বারোয়ারি পূজামন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধাই আসুক নির্বাচন কমিশন তার নিজের লক্ষ্যে এগোবে। নির্বাচনে যারা অপশক্তি দেখানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্বাচনকে বানচালের চেষ্টা করলে আইন তার নিজস্ব গতিতে বল প্রয়োগ করবে।

মো. আসাদুজ্জামান বলেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। তার শিকড় উপড়ে ফেলা হবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, সাধারণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫