মেসি উন্মাদনায় কলকাতার যুবভারতী রণক্ষেত্র, বাড়ল শাহরুখের নিরাপত্তা
- প্রকাশের সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 198
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ভোররাত থেকেই হাজার হাজার মেসি অনুরাগী গেটে ভিড় জমাতে শুরু করেন, একটাই উদ্দেশ্য—প্রিয় তারকাকে এক নজর দেখা। তবে অনেকেই টিকিট কিনেও মাঠে ‘ফুটবলের রাজপুত্র’কে কাছ থেকে দেখার সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে যুবভারতী রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হোটেল থেকে ভার্চুয়ালি প্রায় ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পর মেসি যুবভারতীতে প্রবেশ করলেও দর্শকরা তাকে সামনে থেকে দেখতে পাননি। হতাশা ও রাগে অনেক অনুরাগী ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন।
এদিকে, শুক্রবার (১২ ডিসেম্বর) মাঝরাতে ছেলে অ্যাব্রামকে নিয়ে কলকাতায় পৌঁছান বলিউডের বাদশা শাহরুখ খান। মেসির কলকাতা সফরের অংশ হিসেবে তাঁকেও যুবভারতীতে দেখা যেতে পারে—এমন জল্পনা থাকলেও বিশৃঙ্খলার কারণে শাহরুখ বা অ্যাব্রাম মাঠে দেখা যাননি। নিরাপত্তাজনিত উদ্বেগে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
মেসি দর্শনের উন্মাদনায় তৈরি হওয়া বিশৃঙ্খলা আয়োজকদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।





















