শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 202

জাপানের উত্তরপূর্বাঞ্চলে মাত্র চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। জাপানের আবহাওয়া দপ্তর (জিএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হনশু দ্বীপের আওমোরি উপকূলের সাগরতলের প্রায় ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জিএমএ এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি উত্তরাঞ্চলীয় হনশু এলাকায় আঘাত হানে এবং আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। একই এলাকায় গত সোমবার ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থলও ছিল সাগরতলে। বিশেষজ্ঞদের ধারণা, আগের ভূমিকম্পের ধারাবাহিক কম্পনের অংশ হিসেবেই আজকের কম্পনটি ঘটেছে এবং নিকট ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

সরকার পরিস্থিতি বিবেচনায় হনশু, হোক্কাইডো ও টোকিওর পূর্বদিকে অবস্থিত চিবা অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের পরপরই দেশটির বিভিন্ন স্থানে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও অস্থায়ীভাবে বিঘ্নিত হয়।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কোনো প্রাণহানি বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি। জরুরি উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানার সম্ভাবনা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা

প্রকাশের সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫