Dhaka ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ

অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডনযাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 110

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণ করছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। ফলে পূর্বনির্ধারিত ফ্লাইটটি মঙ্গলবার আসছে না।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত ঢাকায় তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির স্বাস্থ্য পরিস্থিতি প্রত্যক্ষ করার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডনযাত্রা

প্রকাশের সময় : ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫