সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল

মুস্তাফিজের অনন্য মাইলফলক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 142

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের কাছেই রাখল টাইগাররা।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

বল হাতে আজ মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে ৩ উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নিউজিল্যান্ডের ইশ সোধিকে (১৫৭ উইকেট) ছাড়িয়ে গেছেন তিনি।

বর্তমানে ১৫৮ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন ফিজ। তার সামনে আছেন কেবল টিম সাউদি (১৬৪) এবং রশিদ খান (১৮২)।

এ ছাড়া আজকের ম্যাচে ফিল্ডিংয়ে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। এক ইনিংসে ৫টি ক্যাচ লুফে নিয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিল্ডার হিসেবে এক ইনিংসে সর্বাধিক ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন।

এর আগে, মালদ্বীপের ওয়েদাগে মলিন্দা (২০২৩) ও সুইডেনের সেদিক সাহাক (২০২৫) এই কৃতিত্ব দেখিয়েছিলেন। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি ক্যাচ নিয়ে তাদের পাশে বসলেন বাংলাদেশি তরুণ তানজিদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুস্তাফিজের অনন্য মাইলফলক

প্রকাশের সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫