Dhaka ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

সতর্ক না করেই বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 103

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে। ফলে বড় ধরনের অপব্যবহার না করলেও হঠাৎ সতর্কতা ছাড়া স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। চ্যাট, কল, গ্রুপসহ সব ধরনের যোগাযোগ এক মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার জানাচ্ছে, ব্যবহারকারীর নিরাপত্তা ক্ষুণ্ন করা, প্ল্যাটফর্মের অপব্যবহার বা পরিষেবার শর্ত ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, চারটি সাধারণ কারণে সবচেয়ে বেশি ব্যান হয় অ্যাকাউন্ট:

১. অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার
GB WhatsApp, Yo WhatsApp ও WhatsApp Plus-এর মতো থার্ডপার্টি অ্যাপ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব অ্যাপ এনক্রিপশন দুর্বল করে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

২. বাল্ক মেসেজ বা স্প্যাম পাঠানো
অপরিচিত মানুষদের কাছে একই ধরনের বার্তা পাঠানো, বারবার ফরোয়ার্ড করা বা গ্রুপে যুক্ত করা স্প্যাম হিসেবে গণ্য হয়। অভিযোগ পেলেই অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৩. হয়রানি, হুমকি বা প্রতারণা
অপমানজনক বার্তা, হুমকি, ঘৃণাবাচক বক্তব্য বা কারও পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হোয়াটসঅ্যাপ নীতিমালার গুরুতর লঙ্ঘন। অভিযোগ পেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়।

৪. সতর্কবার্তা উপেক্ষা করা
নিয়মভঙ্গ করলে প্রথমবার সাময়িক অসুবিধা হয়। কিন্তু একই আচরণ পুনরায় করলে বা নিষেধাজ্ঞা কাটানোর পর একই কাজ করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট ভুলও বড় ধরনের ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’-এর কারণ হতে পারে। অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা, স্প্যামিং এড়িয়ে চলা, গোপনীয়তা রক্ষা করা ও সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া স্থায়ী ব্যান থেকে রক্ষা করতে সাহায্য করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সতর্ক না করেই বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

প্রকাশের সময় : ১২:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫