সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

চাঁদে দীর্ঘদিন বসবাসের জন্য নতুন নভোচারী খুঁজছে নাসা, বেতন কত…

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 21
চাঁদে দীর্ঘদিন বসবাসের জন্য নতুন নভোচারী খুঁজছে নাসা, বেতন কত...

ছোটবেলায় অনেকেই বড় হয়ে নভোচারী হওয়া এবং চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেন। অনেকের সেই কল্পনা এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদে দীর্ঘদিন অবস্থান করে বিভিন্ন ধরনের গবেষণা করার জন্য নতুন নভোচারী খুঁজছে নাসা। নির্বাচিত নভোচারীরা বছরে ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ ডলার বেতন পাবেন।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান জানান, নাসার নভোচারী দলে যোগ দেওয়ার দারুণ এক সুযোগ এখন। নির্বাচিত নভোচারীরা চাঁদে হাঁটতে পারবেন, চাঁদে বসবাস ও কাজ করতে পারবেন। মঙ্গল গ্রহে ক্রুদের নিয়ে যাওয়ার সিস্টেম ও অপারেশন পরিচালনায়ও সাহায্য করবেন তাঁরা। নাসার ওয়েবসাইটে এখন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

নভোচারী হিসবে নির্বাচিত হওয়ার জন্য নাসার কঠোর কিছু মানদণ্ড পূরণ করতে হবে। মার্কিন নাগরিকত্ব থাকার পাশাপাশি বিজ্ঞান-প্রকৌশল নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে আগ্রহীদের। শুধু তা–ই নয়, অন্তত দুই বছর চাঁদে কাজ করতে হবে। মহাকাশযানের পাইলট পদে আবেদনের জন্য উচ্চকার্যক্ষমতাসম্পন্ন জেট বিমানে ৭৫০ ঘণ্টা পাইলট-ইন-কম্যান্ডের অভিজ্ঞতা থাকতে হবে।

১৯৬০ দশক থেকে নাসা নভোচারী প্রার্থী হিসেবে প্রশিক্ষণের জন্য ৩৭০ জনের বেশি মানুষকে বেছে নিয়েছে। ২০২৪ সালে ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জন নভোচারী নির্বাচন করেছিল নাসা।সূত্র: ডেইলি মেইল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদে দীর্ঘদিন বসবাসের জন্য নতুন নভোচারী খুঁজছে নাসা, বেতন কত…

প্রকাশের সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬