শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 93

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পরে হিজবুল্লাহ এক বিবৃতির মাধ্যমে তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা তাবাতাবাইকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত বছরের যুদ্ধের পর থেকে তাকে হত্যার এটি তৃতীয় চেষ্টা ছিল। হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। লেবাননের এনএএ জানিয়েছে, আল-আরিদ স্ট্রিটের ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, ফলে আশপাশের ভবন, গাড়ি ও পার্কিং এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর লেবাননে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানালে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, আবার প্রতিক্রিয়া না জানালেও সংগঠনের উপর চাপ বাড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫