গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, নিহত কমপক্ষে ৪১

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 68

ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। প্রায় ৫২ হাজার বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
দেশটির মধ্যাঞ্চলে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটার ছাড়িয়েছে। হোই আন ও না চাং সহ উপকূলীয় শহরগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, রোববার পর্যন্ত মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে এবং বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে নিরাপদ স্থানে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে।
Tag :
























