Dhaka ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা

হতদরিদ্র বিধবা নারীর দোকান পুনস্থাপন করে দিল টিম রাজবাড়ী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 116

চার মাস আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সালাম মোল্লা। এরপর থেকে শূন্য দোকানে শুধু চা পান বিক্রি করতেন কোহিনুর বেগম। তা দিয়ে কোনোমতে চলতেন। হতদরিদ্র কোহিনুরের পাশে দাঁড়িয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুরে গিয়ে দোকানে ২০ হাজার টাকার মুদিপণ্য তুলে দেন সংগঠনের সদস্যরা।

জানা গেছে, সালাম মোল্লা ও কোহিনুর বেগম দম্পতির সংসারে তিন মেয়ে ছিল। তিনজনকেই বিয়ে দিয়েছেন। নিভৃত পল্লী জগতপুর গ্রামের মোড়ে ছোট টং ঘরে মুদি দোকান করে সংসার চালাতেন সালাম মোল্লা। এক বছর আগে সালাম মোল্লা ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য সর্বস্ব বিক্রি করেও সালাম মোল্লাকে সুস্থ করা যায়নি। দোকানেও কোনো মালামাল অবশিষ্ট ছিলনা। চার মাস আগে মারা যান সালাম মোল্লা।

কোহিনুর বেগম জানান, তার স্বামী মারা যাওয়ার পর হাতে ছিল মাত্র সাতশ টাকা। এই টাকা দিয়ে চা তৈরির কিছু উপাদান ও কয়েক প্যাকেট সিগারেট কেনে দোকান চালু করেন। প্রতিদিন তার ৮০ থেকে একশ টাকা আয় হতো। তা দিয়ে নিজে কোনোমতে চলতেন। টিম রাজবাড়ী তার দোকাদেন পণ্য তুলে দেওয়ায় তিনি অনেক খুশী। এখন তিনি অনেক ভালোভাবে চলতে পারবেন। তার কোনো অভাব থাকবে না। আপ্লুত কণ্ঠে তিনি সংগঠনের সদস্যদের জন্য প্রাণ ভরে দোয়া করেন।

সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক আহসান হাবীব উভয়েই বলেন, তাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এর আগে তারা আরও অসহায় দুজন মানুষকে দোকান করে দিয়েছেন। সমাজসেবা মূলক কাজ করতে পেরে তারা তৃপ্ত।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, আব্দুস সালাম মন্ডল, অন্যতম সদস্য রবিউল ইসলাম, সুমন মল্লিক, আজাদ বিপ্লব প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হতদরিদ্র বিধবা নারীর দোকান পুনস্থাপন করে দিল টিম রাজবাড়ী

প্রকাশের সময় : ০৭:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫