Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যাত্রা ও সার্কাস শিল্পকে অশ্লীলতামুক্ত করে নিজস্ব গৌরবে ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী খৈয়ম সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় একই পরিবারের তিনজনসহ ৪ খুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 88

খুলনার লবণচরায় নাতি, নাতনি ও নানিসহ একই পরিবারের তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইদিন পৃথক ঘটনায় করিমনগরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাতের প্রথমার্ধেই ওই চারটি খুনের ঘটনা ঘটে। নগরীর লবণচরা এলাকার একটি বাড়ির মুরগির খামার থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন লবণচরা এলাকার মুক্তা কমিশনারের কালভার্টের পাশের দরবেশ গলির আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), মহিদুন্নেসার নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)।

অন্য ঘটনায় নগরীর করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে দুর্বৃত্তরা আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার মুক্তা কমিশনার কালভার্টের পাশের দরবেশ গলি সংলগ্ন একটি বাড়ির মুরগির খামারে মহিদুন্নেছা ও তার নাতি মুস্তাকিম ও নাতনি ফাতিহার লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। নিহত তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত মহিদুন্নেছার স্বামীর নাম জানা গেলেও নিহত শিশুদের বাবা ও মায়ের নাম জানা যায়নি। তবে শিশু দুটির মা বাগেরহাট সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার হিসেবে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মচারী হিসেবে চাকরি করছেন বলে জানা গেছে।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, তিনটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কারণ বা ঘটনার বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না।

এদিকে রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে দুর্বৃত্তরা আলাউদ্দিন মৃধাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। ছয়–সাতজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং কিছুদিন আগে জামিনে কারাগার থেকে বের হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় একই পরিবারের তিনজনসহ ৪ খুন

প্রকাশের সময় : ০১:২৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫