Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আগুন দিতে গিয়ে দগ্ধ হওয়া সেই নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 99

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদপর্যায়ে) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত শহীদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে সড়কে টায়ারে আগুন দেওয়ার সময় শহীদুল ইসলাম শহীদের শরীরে আগুন ধরে যায়।

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন। ওই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির। জানা গেছে, বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদ ছিলেন অস্থিরের সমর্থক এবং বিক্ষোভে সেই পক্ষের ব্যানারে অংশ নিয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগুন দিতে গিয়ে দগ্ধ হওয়া সেই নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার

প্রকাশের সময় : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫