Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসবে: আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 96

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। তিনি আশা প্রকাশ করেছেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে।

রাজধানীতে মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, “রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজ নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব।” তিনি আরও বলেন, “সবাই মনে করেন সব সংস্কার এখনই করে ফেলতে হবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়।”

আইন উপদেষ্টা সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “সংবিধান কোনো ম্যাজিক নয়; লিখে দিলেই সমাধান হবে না। বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রায় ৭০-৮০ ভাগ প্রস্তাব ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে, তবু অপপ্রচারে বলা হয় কোনো সংস্কার হয়নি।”

তিনি নতুন নির্বাচিত সরকারের প্রতি অনুরোধ জানান, “সংস্কারগুলো ধরে রাখুন এবং আরও শক্ত অবস্থানে নিয়ে যান।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসবে: আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫