Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

ইসির নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 89

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সংস্থাগুলোর বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা দাখিলের আহ্বান জানানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর লিখিতভাবে আপত্তি জমা দিতে হবে।

আপত্তির নিয়মাবলি:

আপত্তির সপক্ষে প্রমাণাদি দাখিল করতে হবে।

আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মোট ছয় সেট আপত্তি জমা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপত্তির শুনানি শেষে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এবং কমিশনের সিদ্ধান্তই সর্বশেষ বলে গণ্য হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি সংস্থা:

১. এসো জাতি গড়ি (এজাগ)

২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও)

৩. ডরপ (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর)

৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন

৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি

৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)

৭. রেসডো (রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)

৮. রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ)

৯. বাঁচতে শেখা

১০. পাশা (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট)

১১. ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন

১২. মানব উন্নয়ন কেন্দ্র (মাউক)

১৩. বি-স্ক্যান (বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস)

১৪. যুব একাডেমি

১৫. এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)

১৬. উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ

এর আগে গত বৃহস্পতিবার ইসি ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয় এবং আরও ১৬টির বিষয়ে আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রাথমিক বাছাইয়ে কিছু আপত্তি ওঠায় ৭টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসির নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

প্রকাশের সময় : ০৫:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫