Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 88

রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিলে বা দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আগে যেভাবে শুধু জিডি করে রাখা হতো, এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে—নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। পুলিশের কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের আগে পুলিশ রদবদল প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে অধিকাংশকে পরিবর্তন করার চেষ্টা করা হবে। যারা তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন, তাদের বাদ দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে প্রয়োজনে তাকে কাজে লাগানো হতে পারে।

বিগত সরকারের সময়ে লুট হওয়া অস্ত্র ও কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার তদন্ত চলছে। অস্ত্র চুরির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজন সিনিয়র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিদেশি সহযোগিতাও নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের রাউজান এলাকায় পরিচালিত এক অভিযানে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান ও ফটিকছড়িকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এসব অঞ্চল আংশিক পাহাড়ি ও আংশিক সমতল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫