Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 93

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। যত বাধাই আসুক আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সব সময় চেষ্টায় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫