শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

কেনিয়ায় প্লেন বিধ্বস্তে নিহত ১১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 87

কেনিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট বিমান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার কেনিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা ছোট একটি প্লেনটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। খবর এএফপির।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বোর দিকে যাওয়ার সময় প্লেনটি দুর্ঘটনায় পড়ে।

মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ বলেন, “প্লেনটিতে ১০ জন যাত্রী ছিলেন— আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান এবং একজন কেনিয়ার ক্যাপ্টেন। দুঃখজনকভাবে কেউই বেঁচে নেই।”

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ নির্ধারণে সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘন জঙ্গলের মধ্যে প্লেনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, তার সরকার এই ট্র্যাজেডি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে, গত আগস্টে নাইরোবির উপকণ্ঠে একটি ছোট মেডিকেল এনজিওর প্লেন বিধ্বস্তে ছয়জন নিহত হয়েছিল।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেনিয়ায় প্লেন বিধ্বস্তে নিহত ১১

প্রকাশের সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫