Dhaka ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 84

চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি বাংলাদেশ।

শুক্রবারের ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। দলের হয়ে তানজিদ হাসান তামিম খেলেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। সাইফ হাসান যোগ করেন ২৩ রান।

জবাবে রোস্টন চেজ (৫৭) ও আকিম অগাস্তের (অপরাজিত ৫২) ফিফটিতে ভর করে ১৬.৫ ওভারে জয় নিশ্চিত করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ৪৩ রানে নেন ৩ উইকেট।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও পুরোনো ব্যাটিং ব্যর্থতার চিত্রই দেখা গেছে বাংলাদেশের ইনিংসে। ওপেনার তানজিদের একার লড়াই সত্ত্বেও বড় সংগ্রহ গড়তে পারেনি দল। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করে আউট হন তিনি।

আজকের ম্যাচে চারটি পরিবর্তন আনে বাংলাদেশ। দলে ফেরা পারভেজ হোসেন ইমন (২২ রানে আউট) ও অধিনায়ক লিটন দাস (৬) ব্যর্থ হন। সাইফ হাসানের সঙ্গে তানজিদ তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন। এ ইনিংসেই তানজিদ বাংলাদেশের হয়ে দ্রুততম (৪২ ইনিংসে) ১,০০০ টি-টোয়েন্টি রান পূর্ণ করেন।

কিন্তু ১৫তম ওভারের পর থেকেই ধস নামে ব্যাটিং লাইনআপে। রিশাদ (৩), নুরুল হাসান সোহান (১), নাসুম আহমেদ (১) ও জাকের আলী অনিক (৫) দ্রুত ফিরে যান। শেষদিকে তাসকিন আহমেদের (৪ বলে অপরাজিত ৯) ছক্কায় দেড়শ পার করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড নেন হ্যাটট্রিকসহ ৩ উইকেট—টি-টোয়েন্টিতে দলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এছাড়া পিয়েরে ও হোল্ডার নেন ২টি করে উইকেট, একটি করে উইকেট পান আকিল হোসেন ও রোস্টন চেজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫