Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 81

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো শক্তি নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।

২৪-এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এ

তিনি বলেন, এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানে সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

সাথে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

প্রকাশের সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫