Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 94

প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার উপরের পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে গঠিত ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি প্রশাসনিক নিয়োগ ও বদলিসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সভাপতি ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সদস্য সচিব ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কমিটির অন্যান্য সদস্য ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং এর কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক নিয়োগ ও বদলিসংক্রান্ত বিষয় এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টা পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার

প্রকাশের সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫