Dhaka ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 103

“জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথে নিয়ে যাবে।” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাবনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশমালা তুলে দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “কমিশন যে কাঠামো প্রস্তাব করেছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা অতীতের জটিলতা থেকে মুক্ত হতে পারব। বাংলাদেশের সঙ্গে নিজেদের নতুনভাবে যুক্ত করার যে স্বপ্ন আমরা দেখি, এই সনদই সেই পথ প্রদর্শন করবে।”

তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম, তার ধারাবাহিকতায় জুলাই ঘোষণা এবং পরবর্তীতে জুলাই সনদ এসেছে। আজ তার বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনার মাধ্যমে আমরা নতুন অধ্যায়ের সূচনা করছি।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে আজ যে প্রস্তাব পেশ করা হলো, তা দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “তাদের দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ পরিশ্রমের ফলেই আমরা আজ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হতে পেরেছি। আজ আমরা সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক হবে।”

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫