Dhaka ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

‘সংবিধান সংস্কারে গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 93

জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অবিলম্বে আদেশ জারি করার পরামর্শও কমিশন সরকারকে দিয়েছে। এর পাশাপাশি, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে সম্প্রতি পেশ করা হয়েছে।

তিনি আরও জানান, কমিশন রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে তাদের অবহিত করবে। সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত মোট ৪৮টি গুরুত্বপূর্ণ পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, তা সুপারিশমালায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এতে কোন বিষয় অধ্যাদেশের মাধ্যমে এবং কোনটি আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য তা আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সংবিধান সংস্কারে গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে’

প্রকাশের সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫