৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

- প্রকাশের সময় : ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 90

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে এসব এলাকা দখল করে রুশ সেনারা। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী কয়েক দফা বিমান হামলার চেষ্টা করলেও রুশ সেনারা তা প্রতিহত করেছে। ওই সময়ে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং এক হাজার ৪৪১টি ড্রোন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবির বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে তারা— যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে সংঘাতের অবসান এখনও দেখা যাচ্ছে না।
সূত্র: আনাদোলু এজেন্সি























